বারৈয়াঢালা স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন রহমতনগর স্পোর্টিং ক্লাব


প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ণ / ৯০৫
বারৈয়াঢালা স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন রহমতনগর স্পোর্টিং ক্লাব
Spread the love

চট্টগ্রাম ব্যুরো

 

বারৈয়াঢালা স্পোর্টিং ক্লাব আয়োজিত বিজয়-২৪ অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ছোট দারোগারহাটের কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ ফাইনালে রহমতনগর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর রানার্সআপ হয় দর্জিপাড়া স্টারস। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, এবং চট্টগ্রাম-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আনোয়ার ছিদ্দীক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুব উদ্দিন শিবলী, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি তৌহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক চৌধুরী, এবং ইসলামি ছাত্র শিবিরের চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি নূর মোহাম্মদ।

 

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসাইন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহাদাত হোসাইন, অফিস ও প্রচার সম্পাদক কামরুল হাসান বাপ্পি, এবং রহমতনগর স্পোর্টিং ক্লাবের ম্যানেজার মো. আশরাফ উদ্দিন। পুরো আয়োজন পরিচালনা করেন বারৈয়াঢালা স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক এবং ইউনিয়ন জামায়াতের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আতিকুল ইসলাম সাকিব।

 

ফাইনাল খেলাটি দেখতে স্থানীয় জনসাধারণের বিপুল উপস্থিতি ছিল। উপস্থিত দর্শক ও অতিথিদের মাঝে টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। দুই দলের খেলা যেমন আকর্ষণীয় ছিল, তেমনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানও ছিল আনন্দঘন। অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের প্রশংসা করেন এবং টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। দুই পরিবারের খেলোয়াড় ও অতিথিদের অংশগ্রহণে একটি সুন্দর ও সফল আয়োজনের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়।

 

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

mahjong

spaceman