বাকেরগঞ্জে শ্বারদীয় দূর্গাপূজা উপলক্ষে সংসদ সদস্য ব্যাক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২২, ১০:০৩ অপরাহ্ণ / ৩৩৮
বাকেরগঞ্জে শ্বারদীয় দূর্গাপূজা উপলক্ষে সংসদ সদস্য ব্যাক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান
Spread the love

উত্তম কুমার বাকেরগঞ্জ :
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সনাতন ধর্মালম্বীদের শ্বারদীয় দূর্গাৎসবে ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ৭৬টি মন্ডবে ১ ‘লা অক্টোবর থেকে পূজা অনুষ্ঠিত হবে।
বরিশাল- ৬ আসনের সংসদ সদস্য (এমপি) তার -ব্যাক্তিগত তহবিল থেকে ৩ লক্ষ টাকা অর্থ প্রদান সহ সকল মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আলেচনা সভা করেন।
সংসদ সদস্য নাসরিন জাহান রতনা’র আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল,বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন, হিন্দু বৈদ্ধ্য খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সুনিল কুমার দাস ঝন্টু,সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস সিবু,পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর চন্দ্র শীল, কৃষ্ণকাঠি প্রফুল্ল বিদ্যাপিটের প্রতিষ্ঠাতা ও দেবালয় পূজা কমিটির সভাপতি পংকজ কুমার দাস, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হোসেন হাওলাদার, বিপ্লব মিত্র, শহিদুল ইসলাম, উপজেলা যুব সংহতির সভাপতি এ্যাডভোকেট মজিবুর রহমান, সহ বাকেরগঞ্জের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দু।

Translate »