বাউফলে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে গনসংবর্ধনা


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২২, ৮:৫২ অপরাহ্ণ / ৩৮৭
বাউফলে নবনির্বাচিত  ইউপি চেয়ারম্যানকে গনসংবর্ধনা
Spread the love

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরোঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস.এম মহসিনকে গনসংবর্ধণা দেওয়া হয়েছে।
শুক্রবার শুক্রবার বিকেল ৩টায় ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়নের সাধারণ জনগনের উদ্দ্যোগে এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের সদস‍্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
নওমালা আবদুর রশিদ খাঁন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ধূলিয়া ডি.এস দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. জাকির হোসেনের সঞ্চলনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গনসংবর্ধণা আয়োজক কমিটির আহবায়ক মো. আবুল হোসেন মীর, অধ্যক্ষ মো. নূরুল ইসলাম, মো.সেলিম মাতুব্বর প্রমূখ। এসময় নাজিরপুর ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেনি পেশার কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. আমির হোসেন ব্যাপারি চেয়ারম্যান নির্বাচিত হন।পরে শপথ গ্রহনের আগেই তাঁর মৃত্যুজনিত কারণে চেয়ারম্যান পদটি শূন্য হয়। এরপর গত ৬ সেপ্টেম্বর উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. ইব্রাহিম ফারুককে পরাজিত করে বিদ্রোহী প্রার্থী এসএম মহসিন চশমা মার্কা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

Translate »