বাউফলে নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার।


প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৪, ৫:১৩ অপরাহ্ণ / ১৬৮
বাউফলে নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার।
Spread the love

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরো।

পটুয়াখালীর বাউফলে আঃ রাজ্জাক খলিফা (৭০) নামে এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকার নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। 

আঃ রাজ্জাক উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের খলিফা বাড়ির তোজম্বর খলিফার ছেলে। 

আঃ রাজ্জাক খলিফার ছেলে মোঃ জাহাঙ্গীর খলিফা জানান, তার বাবা  মানসিক রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার তিনি নিখোঁজ হন। শনিবার সকালে স্থানীয়দের কাছে জানতে পারেন কালাইয়া নৌ ফাঁড়ির পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। এরপর ফাঁড়িতে গিয়ে তার বাবার লাশ সনাক্ত করেন।  

কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ লুৎফর রহমান বলেন, লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত  ব্যবস্থা নেয়া হবে।

Translate »