বাউফলে দুর্ধর্ষ ডাকাতি


প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৩, ৮:০৪ অপরাহ্ণ / ৫১২
বাউফলে  দুর্ধর্ষ  ডাকাতি
Spread the love

জাহিদ শিকদার,বরিশাল ব্যুরো: বন বিভাগের সাবেক আইনকর্মর্তা রেজাউল করিমের বাসার দরজা ভেঙ্গে ৮-১০জন মুখোশধারী দুর্বৃত্তরা ভিতরে ডুকে গৃহকর্ত্রী ও তার দেবরের মেয়ের হাত-পা ও মুখ বেধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পটুয়াখালীর বাউফলের দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামের প্রধান সড়কের পাশে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।
সাবেক ওই আইনকর্মকর্তার স্ত্রী পারুল জানান, রাত আড়াইটার ৮-১০ জন মুখোশধারী ডাকাত বাসার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রে মুখে তার কাছ থেকে আলমারির চাবি নেয়। এরপর ডাকাতরা তার ও তার এক দেবরের মেয়ের হাত-পা ও মুখ বেধে ফেলে। আলমারি খুলে নগদ ২ লাখ টাকা ও ৭ ভড়ি স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যায়। ঘটনার সময় তার স্বামী ঢাকা ছিলেন। পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাউফল থানার ওসি মোঃ আরিচুল হক বলেন, ‘আমি ঘটনাস্থল পরির্দশ করেছি। ভূক্তভোগিরা অপরাধীদের চিনেছে। জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে আমাকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।’

Translate »