বাউফলে ছয় শতাধিক দরিদ্র ব্যক্তিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২২, ৯:৫৩ অপরাহ্ণ / ৩৯৮
বাউফলে  ছয় শতাধিক দরিদ্র ব্যক্তিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।
Spread the love

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চালের নামের তালিকা থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ছয় শতাধিক দরিদ্র ব্যক্তিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ভুক্তভোগি দরিদ্র নারী ও পুরুষেরা আজ সোমবার দুপুরে উপজেলা চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

নওমালা ইউনিয়নের পাঁচ শতাধিক নারী-পুরুষ ওই কর্মসূচিতে অংশ নেন। তাঁরা দুপুর সোয়া একটার দিকে প্রথমে বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে আধা ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। পরে পায়ে হেঁটে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনের সড়কে এক ঘন্টাব্যাপী মানববন্ধন করেন এবং উপজেলা চত্বরে অবস্থান নেন।

বিকেল তিনটার দিকে ইউএনও আল আমিন এসে তাঁদেরকে আশ্বস্ত করেন যে,সত্যতা যাছাই করে তাঁদের নাম অবশ্যই অন্তর্ভূক্ত করা হবে এবং এজন্য তাঁদেরকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে বাদ পড়া ব্যক্তিদের নাম দেওয়ার জন্য বলেন।

সরেজমিনে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ১০ টাকা কেজি দরে চালের নামের তালিকা থেকে বাদ পড়া দরিদ্র ব্যক্তিদের উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে নাম দিতে দেখা গেছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে বলেন,ইউএনও মহোদয়ের নির্দেশে উপস্থিত সবার নাম, ঠিকানা ও কার্ড নম্বর লিখে রাখছি। তিনি আরও বলেন,নওমালা ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চালের নামের তালিকায় ১ হাজার ৩২৭ ব্যক্তির নাম রয়েছে। যা অনলাইন করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে বলা হয়েছে। কাউকে বাদ দেওয়ার জন্য বলা হয়নি।

বিধবা নারী শেফালী বেগম (৫০)। খুবই দরিদ্র। তিনি বলেন,‘সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চালের নামের তালিকা (কার্ড নম্বর ১০৪৬) ছাড়া সুবিধাভোগি অন্য কোনো তালিকায় তাঁর নাম নাই। অথচ তাঁর নাম ওই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, তাঁরা পূর্বের চেয়ারম্যানের লোক মনে করে বর্তমান চেয়ারম্যান উদ্দেশ্য প্রণোদিতভাবে এ কাজটি করেছেন।

শেফালী বেগম (৭০) বলেন, তাঁর কার্ড নম্বর ১৯৬। জমিজমা কিছুই নাই।এক সময় থাকতেন সরকারি আবাসনে।এখন থাকেন অন্যের বাড়িতে। ভিক্ষা করে সংসার চালান। ১০ টাকা কেজি দরে চালের নামের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।

এ রকম বাদ পড়েছেন রিকশা চালক মো. শাহজাহান (কার্ড নম্বর ১০০৮), লালন ঘরামি (কার্ড নম্বর ৫৮৫),মোসা. কদবানু (কার্ড নম্বর ৬৯০), সোনে আলী মৃধা (কার্ড নম্বর ৬১০), চেরাগ আলী আকন (কার্ড নম্বর ১৩১৯), আমেনা বেগম (কার্ড নম্বর ১০২৭), আবদুর রহমান খান (কার্ড নম্বর ১০), বিধবা মোমেলা বেগম (কার্ড নম্বর ১১২৮), শাহজাহান (কার্ড নম্বর ১০০৮),আলমগীর মাতব্বরসহ (কার্ড নম্বর ৬৫৫) কয়েকশ দরিদ্র ব্যক্তিদের নাম।

এ বিষয়ে নওমালা ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বিশ্বাস বলেন,‘পূর্বের চেয়ারম্যান অবৈধভাবে ১০ টাকা কেজি দরে চালের নামের তালিকা করে চাল দিয়েছেন। যাঁদের নাম ভিজিডি, ভিজিএফ, মাতৃত্ব, বিধবা ও বয়স্কভাতায় রয়েছে এ রকম প্রায় পাঁচশ ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে।’

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman