ববির ব্যস্ত সময়


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২২, ১২:২৩ অপরাহ্ণ / ৩১৮
ববির ব্যস্ত সময়
Spread the love

জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি পুরোদমে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এরই মধ্যে শামীম আহমেদ রনি পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’, সৈকত নাসিরের ‘পাপ’ ও রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমার শুটিং ও ডাবিং শেষ করেছেন।

তিনি জানিয়েছেন, ‘পাপ’ ও ‘ময়ূরাক্ষী’ সিনেমার পোস্টারের শুটিং বাকি রয়েছে। এদিকে কলকাতার নির্মাতা এম এন রাজের তিনটি সিনেমাতে কাজ করার বিষয়ে কথা হয়েছে। তবে এখনো সব চূড়ান্ত হয়নি বলে ববি জানান।

এগুলোর একটি সিনেমায় ববির বিপরীতে অভিনয় করবেন কলকাতার জিৎ, আরেকটিতে অঙ্কুশ। ‘লাইফ ইজ বিউটিফুল’ নামের আরেকটি সিনেমাতে অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন এ নায়িকা। চলতি বছরের নভেম্বরের শেষে শুটিং করার পরিকল্পনা থাকলেও কবে নাগাদ শুরু হবে এখনো চূড়ান্ত হয়নি। এদিকে ববি ওটিটি প্ল্যাটফরমেও কাজ করেছেন। ‘সুরভী’ নামে একটি সিনেমা প্রচারে এলে বেশ প্রশংসতি হন তিনি।

ভালো গল্প ও চরিত্র পেলে এ মাধ্যমে কাজ করার আগ্রহও রয়েছে তার। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে ববি বলেন, ‘কোভিডের জন্য দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। এখন পুরোদমে কাজ শুরু করেছি। যেসব সিনেমার কাজ শেষ করেছি সবগুলোর গল্প ও চরিত্র অসাধারণ। শুটিং করার সময় খুব উপভোগ করেছি। আশা করি সিনেমাগুলো মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে।’

Translate »