বঙ্গবন্ধুর ভাস্কর্যে অগ্নিসংযোগের মামলায় আসামী কাইছ কারাগারে


প্রকাশের সময় : জানুয়ারি ১১, ২০২৩, ৭:৫৫ অপরাহ্ণ / ২৬২
বঙ্গবন্ধুর ভাস্কর্যে অগ্নিসংযোগের মামলায় আসামী কাইছ কারাগারে
Spread the love

পটিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের ত্রিপলে অগ্নিসংযোগ ও নাম ধরিয়ে গালিগালাজের মামলায় এজাহারভুক্ত ১ নং আসামী কাইছের বিরুদ্ধে কাসটোডি ওয়ারেন্ট প্রদান করেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পটিয়া চট্টগ্রাম এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব বিশ্বেশ্বর সিংহ। রাষ্ট্র পক্ষে বিজ্ঞ জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী মামলা পরিচালনা করেন।
উল্লেখ্য যে, বঙ্গবন্ধুর ভাস্কর্যে অগ্নিসংযোগের ঘটনায় আলহাজ্ব আবুল কাশেম বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে ১৮/০৫/২২ ইং তারিখে পটিয়া থানার মামলা নং ২৫(০৫)২২ ধারা ১৪৩/৪৩৬/৪২৭/৫০৬ দন্ডবিধি তৎসহ ২০০১ সালের জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইনের ৫(৩) ধারায় মামলা দায়ের করেন।
উক্ত আসামী হাইকোর্ট বিভাগে আত্নসমার্পন করে অগ্রীম অন্তর্বর্তী কালীন জামিন আবেদন করলে মাননীয় বিচারপতি অন্তর্বর্তী কালীন জামিন মঞ্জুর করেন। পরবর্তীতে বাদী মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিপ টু আপিল দায়ের করলে উক্ত জামিন আদেশ স্থগিত হয়ে যায়। ইতিমধ্যে আসামী কাইছ পটিয়া থানার একটি হত্যা মামলায় আটক হয়ে কারাগারে আছেন। বিজ্ঞ আদালতে বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অদ্য p/w মূলে আসামীকে পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে উভয় পক্ষের শুনানি অন্তে মাননীয় আদালত আসামীকে C/W মূলে কারাগারে প্রেরণ করেন।

Translate »