ফাঁকা বাড়িতে পুত্রবধূকে ধর্ষণ করল শ্বশুর


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ৮:০৭ অপরাহ্ণ / ৩২৩
ফাঁকা বাড়িতে পুত্রবধূকে ধর্ষণ করল শ্বশুর
Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার (২১ অক্টোবর) রাতে ফাঁকা বাড়িতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে ভুক্তভোগী পুত্রবধূ নিজেই থানায় এসে শ্বশুরের নামে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি পুলিশের কাছে ধর্ষণের বিষয়টি স্বীকার করছেন।

এ বিষয়ে ওসি শুভ রঞ্জন চাকমা জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Translate »

link slot tergacor