নৌকায় ভোট চাইলেন মতিয়া চৌধুরী


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২২, ১১:৪৯ অপরাহ্ণ / ৩৪০
নৌকায় ভোট চাইলেন মতিয়া চৌধুরী
Spread the love

মোঃ সিরাজুল ইসলাম চরফ্যাশন(ভোলা)।

দেশে উন্নয়ন হচ্ছে, এই উন্নয়ন অব্যাহত রাখতে হলে চতুর্থ বারের হতো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। শনিবার (১৭ সেপ্টম্বরে) দুপুরে চরফ্যাশন ব্রজগোপাল টাউনহলে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের ৩০তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন,শেখ হাসিনা সরকার দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন।উন্নত জীবন নিয়ে শান্তিতে থাকতে চাইলে নৌকায় ভোট দেয়ার বিকল্প নেই। অনুষ্ঠানে এমপি জ্যাকব বলেন,আমার বাবা চরফ্যাশন ও মনপুরার মানুষের এতই আপন ছিলেন যে,১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পদে নিয়োগ পেয়েও সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে সেনাবাহিনীতে যোগদান করেননি।১৯৭৯ ও ১৯৯১ সালে ভোলা-৪ সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।তিনি আরও বলেন, বাবার দেখানো পথে তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে চরফ্যাশন-মনপুরায় শিক্ষা, স্বাস্থ্য,যোগাযোগ,নদী ভাঙ্গন রোধসহ অবকাঠামো নির্মাণে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছি।মৃত্যু পর্যন্ত মরহুম পিতার আদর্শ বুকে ধারণ করে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন এমপি জ্যাকব। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র’র সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মরহুম অধ্যক্ষ নজরুল ইসলামের সন্তান,যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু।এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সহ-সভাপতি কায়সার আহমেদ দুলাল, পৌর মেয়র মো. মোরশেদ, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Translate »