নিকলীতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন


প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৩, ১০:০৫ অপরাহ্ণ / ৩১৬
নিকলীতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
Spread the love

সভাপতি মোহাম্মদ সাফীউদ্দিন, সম্পাদক কারার আনোয়ার হোসেন

কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ নিকলীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) নিকলী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ মার্চ ) সকাল ১০ টায় নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ,বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) নিকলী উপজেলা শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি নিকলী উপজেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাফী উদ্দিন, প্রধান শিক্ষক, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় নিকলী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কারার আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক, দামপাড়া কারার মাহতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির নিকলী উপজেলা শাখার সভাপতি বেলায়েত হোসেন বাদল। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির নিকলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কারার আনোয়ার হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আফাজুর রহমান খাঁন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর ,শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী, লথিন্দ্র বাবু , মোহাম্মদ রায়হান ,প্রমুখ। এসময় বক্তারা, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণের দাবি জানান। সম্মেলনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশহণ করেন।
Translate »

link slot tergacor