নিকলীতে দুর্গাপুজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২২, ২:২৭ অপরাহ্ণ / ৩১৪
নিকলীতে দুর্গাপুজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
Spread the love

 

মোঃ হাবিব মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জ নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে,আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর)২০২২ বিকাল ৩ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে, উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন, এ সময়ে উপস্থিত ছিলেন
নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুস ভূঁইয়া (জনি), উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, নিকলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মনসুর আলী আরিফ, উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার সোহাগ মিয়া,উপজেলা মৎস্য অফিসার ইসমাইল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাকিল আহমেদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপুল দেবনাথ, ইপি সদস্য মোঃ সাইদুর রহমান,
সাংবাদিক দিলীপ কুমার সাহা,সাংবাদিক জয়দেব আচার্য, সাংবাদিক আব্দুর রহমান রিপন, সাংবাদিক মোঃ হাবিব মিয়া, সঞ্জয় সাহা,পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, প্রমুখ।বক্তব্য বলেন, নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।এবং শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে পূজা উদযান করার জন্য পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় নিকলী থানার পুলিশ তৎপর রয়েছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য পোশাকে ও সিভিলে বিভিন্ন দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন।’

Translate »