নব নির্বাচিত সংসদ সদস্য আসলাম  চৌধুরীর সঙ্গে সীতাকুণ্ড পৌর বিএনপির সৌজন্য সাক্ষাৎ


প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ / ৭৭১
নব নির্বাচিত সংসদ সদস্য আসলাম  চৌধুরীর সঙ্গে সীতাকুণ্ড পৌর বিএনপির সৌজন্য সাক্ষাৎ
Spread the love
  1. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৪ (সংসদীয় আসন ২৮১) থেকে বিজয়ী মাননীয় সংসদ সদস্য লায়ন অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরীর সঙ্গে সীতাকুণ্ড পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় তাঁর বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন ও সদস্য সচিব ছালেহ আহাম্মদ ছলুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এতে অংশ নেয়।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাউন্সিলর মোহাম্মদ সেলিম উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ নুরুল গনি, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ আলাউদ্দিন, ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা,  পৌরসভার সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল নোমান, পৌর মহিলা দলের নেত্রী হোসনেয়ারা হোসনা ও নাসিমা আক্তার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আলী রেজা মামুন, পৌরসভা যুবদলের সাবেক সেক্রেটারি মোঃ মহিদুল আলম আবির, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোঃ গোলাম সাদেক ও সেক্রেটারি মোঃ আলাউদ্দিন খান, পৌরসভা কৃষক দলের সভাপতি সুবেদার মোঃ নুরুল আফসার ও সেক্রেটারি মোঃ আকাইদুল ইসলাম ডালিম , পৌর যুবদল নেতা মোঃ আরিফ,  মোঃ লিটন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় সীতাকুণ্ডের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক উদ্যোগ এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। নেতৃবৃন্দ স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।

মাননীয় সংসদ সদস্য লায়ন অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সীতাকুণ্ডকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপ দিতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। দলীয় ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকে নেতৃবৃন্দ আগামীর সমন্বিত রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ইতিবাচক সূচনা হিসেবে অভিহিত করেন।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman