

মঈন উদ্দিন (মিলন):-
দেশে নজির বিহীন ভাবে একই বছরে দুই দুইবার তেলের দাম বৃদ্ধি করেছে সরকার, এর সাথে সমন্বয় করে বাড়ানো হয়েছে সকল জেলার লোকাল ও আন্তঃনগর বাস সার্ভিসের ভাড়া। তবে শুধু ভাড়া বৃদ্ধি করা হয়নি গার্মেন্টসের রির্জাভ সার্ভিস বাস-মিনিবাসের,এমনটাই অভিযোগ করেন চট্টগ্রাম মহানগরী বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা সহ গার্মেন্টস কারখানার রিজার্ভ বাস সার্ভিস দেওয়া কন্ট্রাক্টরদের। মহানগরী বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক(মানিক)এর কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, বৈদেশিক রেমিটেন্স আহরণকারী গার্মেন্টস শ্রমিক কর্মচারীদের যাতায়াতের কাজে ব্যবহারিত হচ্ছে রির্জাভ সার্ভিস বাস-মিনিবাস, একে একে সরকার দুই দুইবার তেলের দাম বৃদ্ধি করেছে সরকার,তবে তেলের দাম বৃদ্ধির সাথে সমন্বয় করেননি গার্মেন্টসের ভাড়াকৃত রির্জাভ সার্ভিস বাস-মিনিবাসের ভাড়া। এবিষয়টি নিয়ে আমরা বারবার জেলা প্রশাসক সহ সকল দপ্তরে স্বারক লিপি প্রদান করার পরও এখনো রির্জাভ বাসের ভাড়া বৃদ্ধি করা হয়নি। কোন উদ্যোগও নেয়া হয়নি। তিনি আরো বলেন, নিয়োজিত রির্জাভ সার্ভিস বাস মিনিবাস গাড়ির ভাড়া বৃদ্ধি সহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমার মালিক-শ্রমিক সদস্যরা সবাই মিলে অতিকষ্টে জীবনযাপন করে আসছি।বিগত ২/১১/ ২১ইং তারিখ মহাব্যবস্থাপনা পরিচালক কে,ই,পি,জেড স্বারক নং ৬ ও মহাব্যবস্থাপনা পরিচালক সি,ই,পি,জেড স্বারক নং ৭ বরাবরে দুটি পত্র দিয়েছিলাম উক্ত পত্রের মধ্যে ৫ নং ক্রমিকের সার্ভিস এর প্রতিটি গন্তব্য স্থানের ভাড়ার তালিকা দেওয়ার অনুরোধ করা হয়েছিল,কিন্তু ভাড়ার তালিকা উক্ত পত্রগুলি ভালো-মন্দ কোন উত্তর আজ ও আমরা পাইনি। এসময় বর্তমান ভাড়ার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে কন্ট্রাক্টররা এখনো আগের রেটেই বাস সার্ভিস দিয়ে যাচ্ছে। বর্তমানে ভাড়ার রেটগুলো হলো, নারিকেল তলা সিমেন্ট ক্রসিং কাটগড় ২০০টাকা, আকমল আলী রোড হাসপাতাল গেইট বন্দরটিলা ২৫০ টাকা, ফ্রিপোট মোড় ৩০০ টাকা, মাইলের মাথা সল্টগোলা ক্রসিং ৪০০ টাকা, পোর্ট কলোনী ৫০০ টাকা, বড়পুল মোড় ৬০০ টাকা,ব্যাপারীপাড়া চৌমুহনী দেওয়ানহাট নয়াবাজার ৭০০ টাকা, টাইগারপাস মোড় ৭৫০ টাকা,ওয়ারলেন্স কলোনী ওয়াসা জিসি ২ নং গেইট নিউমার্কেট কোতোয়ালী মোড় ৮০০টাকা, অলংকার কর্লেরহাট চকবাজার মুরাদপুর বদ্দারহাট মোড় ৯০০ টাকা, এবং ১১,১২,১৩,১৪ ও ১৫নং ঘাট এয়ারপোর্টে ৫০০ টাকা, কন্টোল মোড় সিবীচ মোড় ৩০০ টাকা, চরপাড়া রাস্তার মোড় ২৫০ টাকা, খালপাড় মোড় ১৫০টাকা। তবে এই রেটে আর বাস সার্ভিস চালানো তাদের পক্ষে কোন ভাবেই সম্ভব নয় বলে জানান তিনি। বাস মিনিবাস মালিক সমিতির অদুদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিগত দিন হতে আমরা এই রেট এ ভাড়া নিয়ে আসছি। আগে ডিজেল এর দাম ছিল ৮০টাকা বর্তমানে সেই ডিজেলের দাম বাড়িয়েছে লিটার প্রতি ৩৪ টাকা সর্বমোট ১ লিটার ডিজেলের দাম হয়েছে ১১৪ টাকা। এরসাথে সব পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। বাড়ানো হয়নি রির্জাভ বাস ও মিনিবাসের ভাড়া। এতে করে বাস মালিক ও শ্রমিকরা ঠিকমত নিজের পরিবার চালাতে হিমসিম খেতে হচ্ছে, সরকার প্রতিটি পদে পদে সব জিনিসের দাম বৃদ্ধি করলে,আমরা বাস ও মিনিবাস মালিকরা গার্মেন্টস কর্মীদের যাতায়াত করাতে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। তেলের দামের সাথে সাথে সরকার বাস মিনিবাস গুলোর ভাড়া বৃদ্ধি করলে বাস মিনিবাস মালিক ও শ্রমিকরা তাদের পরিবার পরিজনকে নিয়ে সচ্ছলভাবে চলতে পারবে। আমাদের একটাই দাবী সরকার তেলের দাম বৃদ্ধি করেছে,সেই সাথে গার্মেন্টসের রিজার্ভ বাস মিনিবাসের ভাড়া গুলো বৃদ্ধি করুক এটাই আমাদের শেষ দাবী। বর্তমান রেটে গার্মেন্টসের রিজার্ভ বাস সার্ভিস দেওয়া আমাদের ও বাস চালক এবং শ্রমিকদের পক্ষে সম্ভব নয় বলে তিনি বলেন, নতুন রেট দেওয়া নাহলে আমরা গার্মেন্টেসের রিজার্ভ বাস সার্ভিস বন্ধ করতে বাধ্য হবো। এ ছাড়া আমাদের সামনে বিকল্প কোন উপায় নেই। এদিকে ইপিজেড এলাকায় কর্মরত গার্মেন্টস শ্রমিকদের সাথে রিজার্ভ বাস সার্ভিস বন্ধের বিষয়ে কথা বলতে চাইলে তারা জানান, আমরা দূর দূরান্ত থেকে প্রতিদিন কারখানায় আসি। এই এলাকায় বাসা ভাড়া সহ অন্যান্য খরচ বেশি তাই পরিবার নিয়ে স্বাচ্ছন্দময় জায়গায় থাকি। এই বাস সার্ভিস বন্ধ হলে আমরা কারখানায় আসবো কিভাবে। এতো দূর থেকে টাইম মত আসা সম্ভব না।
আপনার মতামত লিখুন :