টঙ্গীতে কুলখানির অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা মুক্তিযোদ্ধা সহ ৬ জন আহত 


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২২, ১২:১১ অপরাহ্ণ / ৪৬৯
টঙ্গীতে কুলখানির অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা মুক্তিযোদ্ধা সহ ৬ জন আহত 
Spread the love

মো.রবিউল ইসলাম,টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে কুলখানির অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলায় মুক্তিযোদ্ধাসহ ৬ জন আহত হয়েছে। শুক্রবার (২৯জুলাই) বিকেলে টঙ্গী এরশাদ নগর এলাকার ২ নং ব্লকের এ ঘটনা ঘটে। আহতরা হলেন, এরশাদ নগর এলাকার ২ নং ব্লকের বাসিন্দা বীর মুক্তিযুদ্ধা সিরাজ মিয়া, ২নং ব্লকের বাসিন্দা অপু, রায়হান হোসেন , জহিরুল ইসলাম,জসিম মিয়া,ফুল মতি বেগম,মানিক মিয়া। পরে এলাকাবাসীর গণপিটুনিতে সন্ত্রাসী বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়।আহতদের ৯৯৯ এর মাধ্যমে একটি সামুরাই(ছুরি) সহ পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় এরশাদনগর এলাকার কিশোর গ্যাং এর মূল হোতা মঞ্জু, ও তার সহযোগী জাহিদ, ইমন, অপু,সোহাগ সহ অজ্ঞাত বেশ কয়েক জনকে আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়েন ভুক্তভোগী ফুলমতি বেগম।

অভিযোগ সূত্রে জানা যায় ২ নং ব্লক এলাকায় রাস্তা ব্লক করে কুলখানির একটি অনুষ্ঠান চলছিল এ সময় ১ নং আসামি মঞ্জু রিক্সা দিয়ে ওই পথে যাচ্ছিল এ সময় ফুলমতি নামের এক মহিলা তাকে অন্য রাস্তা দিয়ে যাতায়াত করতে বলেন এতে ১ নং আসামী ক্ষিপ্ত হয়ে যায় এর জের ধরে মঞ্জু একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে অতর্কিত হামলা চালায় এতে মুক্তিযোদ্ধা সহ বেশ কয়েকজন আহত হয়।

স্থানীয় বাসিন্দারা জানায়, অভিযুক্ত মঞ্জু ওয়ার্ড যুবদলের সভাপতি টিভি আনোয়ার এর ভাগিনা এবং পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত শীর্ষ সন্ত্রাসী কাউসারের ঘনিষ্ঠ সহচর তার নামে (রাসেল)হত্যাসহ একাধিক মামলাও রয়েছে।ওয়ার্ড যুবদলের সভাপতির প্রায়ই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছেন মঞ্জু বাহিনী । এক সময় কার শীর্ষ সন্ত্রাসী খ্যাত মঞ্জু প্রশাসনের ভয়ে বিদেশ পাড়ি দিয়ে গা ঢাকা দেয়। দীর্ঘদিন বিদেশ থাকার পরে এখন আবার দেশে ফিরে সন্ত্রাসী সাম্রাজ্য তৈরির পায়তারা চালাচ্ছে। এলাকায় খোলামেলাভাবে অস্ত্রশস্ত্রসহ প্রায়ই মহড়া দিতে দেখা যায় তাকে।এতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। তারা আরো জানান প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘদিন এলাকার সন্ত্রাসমুক্ত থাকলেও মঞ্জুর আগমনে আবারো সন্ত্রাসী সাম্রাজ্য কায়েম হয়েছে আমরা এর প্রতিকার চাই।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, এ ব্যাপারে থানায় লিখত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman