

মো.রবিউল ইসলাম,টঙ্গীঃ
গাজীপুরের টঙ্গীতে ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিক্সা চলার অনুমতি দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে গাজীপুর মহানগরের ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা মালিক-শ্রমিকরা ।টঙ্গীতে অটোরিক্সা ইজিবাইক চালক ও মালিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এরশাদনগর বাসস্টান্ড অংশে এ কর্মসূচি পালন করা হয়।এসময় মালিক-শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ১ঘন্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করে। পরে পুলিশের হস্তক্ষেপে মালিক-শ্রমিকরা মহাসড়ক থেকে সরে আসেন।
অটোরিকশা চালক শাকিল মিয়া বলেন, মহাসড়কে গাড়ী চালানো আমাদের অধিকার। বর্তমানে যা উপার্জন হচ্ছে তাতে মালিকের প্রতিদিনের জমা দেওয়ার পর আমাদের আয় নিয়ে হিমশিম খেতে হচ্ছে। আমাদের মতো সাধারণ শ্রমিকদের কথা ভেবে সরকারকে ব্যবস্থা নিতে হবে।
টঙ্গীর এরশাদ নগর এলাকার ইজিবাইক মালিক আপেল মিয়া বলেন, ইজিবাইক ও অটোরিক্সা চালকদের কোন প্রকার আলোচনা ছাড়াই প্রধান সড়কে উঠতে দিচ্ছে না। সামান্য কারণেই পুলিশ আমাদের কাছ থেকে বড় অংকের টাকা জরিমানা নিচ্ছে। এ অবস্থায় আমাদের অধিকাংশ চালকরা গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে। আমরা গাড়ি কিনে আনার সময় সরকারকে কর দিয়েছি, কর দেওয়ার পরও কেন আমাদেরকে সড়কে গাড়ি চলাচল করতে দিচ্ছে না। আমরা প্রধানসড়কে ইজিবাইক ও অটোরিক্সা চলাচলের অনুমতির জোর দাবি জানাই।
তিনি বলেন, শত শত শ্রমিকের দূর্ভোগ লাঘবে মানব বন্ধন কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে। সকলের সহযোগিতায় শ্রমিক ভাইদের ন্যায্য দাবী আদায়ের জনসমর্থন লাভে ইতিমধ্যে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি।
আপনার মতামত লিখুন :