চৌহালীতে মুক্তিযুদ্ধ কর্নারে বিভিন্ন প্রতিষ্ঠানের বই বিতরণ


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ৫:২৭ অপরাহ্ণ / ৩৩৪
চৌহালীতে মুক্তিযুদ্ধ কর্নারে বিভিন্ন প্রতিষ্ঠানের বই বিতরণ
Spread the love

মোঃ রাসেল মিয়া :

মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মুক্তিযুদ্ধ কর্নারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে – একাত্তরের যাত্রী, শেখ মুজিব আমার পিতা, একাত্তরের ডায়েরী, একাত্তরের বিজয়গাঁথা, বঙ্গবন্ধুর ভাষণ, আমাদের ছোট রাসেল সোনা, এই বইগুলো বিতরণ করেন। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বই বিতরণের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম এ আরিফ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, হিসাব রক্ষন অফিসের মোঃ হাসান, প্রেসক্লাবের সভাপতি মোঃ রাশিদুল হাসান জুয়েল, প্রেসক্লাবের সহসভাপতি রোকুনুজ্জামান রুকু, আবু দাউদ রানা, ইমরুল হাসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Translate »