চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২২, ৪:৪১ অপরাহ্ণ / ৩০৯
চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
Spread the love

মোঃ রাসেল মিয়া , চৌহালী প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নজির মিয়ার অবসরজনিত বিদায় উপলক্ষ্যে দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক হোসেন । এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা: আবু ইউসুফ মিয়ার সভাপতিত্বে অতিথি ছিলেন, নবাগত ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম , আ’লীগের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, থানার ওসি হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার,সাবেক অধ্যক্ষ মাওলানা আশরাফ আলী,অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল হাসান জুয়েল , আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার , ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু ছাইদ সরকার ও আ’লীগের সদস্য অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আব্দুল জলিল, হানিফ ও আবুল কালাম আজাদ প্রমুখ।
Translate »