চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসকদের নিয়ে অপপ্রচারের নিন্দা


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ / ১৯৯
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসকদের নিয়ে অপপ্রচারের নিন্দা
Spread the love

 

চট্টগ্রাম: চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের দুই জ্যেষ্ঠ চিকিৎসকের বিরুদ্ধে সম্প্রতি কিছু অননুমোদিত অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ শিক্ষক সমিতি।

বুধবার (২৯ জুলাই ২০২৬) শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, সহযোগী অধ্যাপক (ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন) ডা. মেহেদী হাসান এবং সিমশ ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. শাফাতুজ্জামানকে জড়িয়ে প্রচারিত সংবাদগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। সংশ্লিষ্ট চিকিৎসকদের বক্তব্য গ্রহণ কিংবা তথ্য যাচাই ছাড়াই এসব মানহানিকর প্রচারণা চালানো হয়েছে।

প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, এসব অপপ্রচারের উদ্দেশ্য সংশ্লিষ্ট চিকিৎসকদের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করা, তাদের পরিবারকে মানসিকভাবে হয়রানির শিকার করা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সুনাম ও ভাবমূর্তি নষ্ট করা।

শিক্ষক সমিতি জানায়, সংশ্লিষ্ট চিকিৎসকরা দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। করোনা মহামারিসহ বিভিন্ন জাতীয় সংকটে তারা সম্মুখসারির যোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের অবদানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা শুধু ব্যক্তিগতভাবে নয়, সমগ্র চিকিৎসক সমাজের প্রতিও অসম্মানজনক।

বিবৃতিতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, অপপ্রচার চিকিৎসকদের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এবং জনমনে অযাচিত বিভ্রান্তি ছড়াতে পারে।

শিক্ষক সমিতি সকল গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং সচেতন নাগরিকদের প্রতি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার আহ্বান জানিয়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সহযোগিতা কামনা করেছে।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman