

বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার পক্ষথেকে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় জেলা কমিটির সভাপতি মোঃ শরিফ উল্লাহ এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় জেলা কমিটির সাধারন সম্পদক মোঃ আব্দুল খালেক হাওলাদারের নেতৃত্বে চট্টগ্রামে মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের পক্ষে মাননীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার( উন্নয়ন) জনাব মুহাম্মদ আনোয়ার পাশা এবং জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য ৯ম পে-স্কেল ঘোষনাসহ ৩ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ হাসান, চট্টগ্রাম বিভাগীয় জেলা কমিটির কার্যকরী সভাপতি নুর মোহাম্মদ, চট্টগ্রাম কোর্ট ভবন আঞ্চলিক শাখার প্রধান উপদেষ্টা জনাব আহমদ কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইরাক, মোঃ মনির হোসেন, দপ্তর সম্পাদক আলী রেজা, প্রচার সম্পাদক ওমর ফারুক, কোর্ট ভবন আঞ্চলিক শাখার সিনিয়র সহ-সভাপতি বাবুল কান্তি দাস, সহ- সভাপতি জনাব মোঃ আবু বক্কর, সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ তারেক, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রুবেল, সদস্য আবদুল মোমেন রকি, নেজামুল করিম, আলতাফ হোসেন সহ চট্টগ্রাম বিভাগ ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :