চট্টগ্রামে বাংলাদেশ১৭-২০গ্রেড সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজের শোক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৭:৪৩ অপরাহ্ণ / ৫০৪
চট্টগ্রামে বাংলাদেশ১৭-২০গ্রেড সরকারি কর্মচারী সমিতির  প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজের শোক সভা অনুষ্ঠিত
Spread the love

বাংলাদেশ১৭-২০গ্রেড সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজের ৩৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার উদ্যোগে ” হৃদয়ে আব্দুল আজিজ শীর্ষক ” আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল চট্টগ্রাম কোর্ট ভবনস্থ সমিতির কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার সভাপতি মোঃ শরিফ উল্লাহ’র সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এম এ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার কার্যকরী সভাপতি নুর মোহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মোঃ শাহ আলম, মোঃ আজিম উদ্দিন জুয়েল, যুগ্ন সম্পাদক মুহাম্মদ তারেক, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আলমগীর, প্রচার সম্পাদক ইমাম হোসেন ইমন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবু নঈম, সদস্য মোঃ কপিল উদ্দিন, নিজাম উদ্দিন, মোঃ রুবেল। সভায় উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম, জাহাঙ্গীর আলম, আঃ রহিম, মোঃ নুর আলম, মোঃ নাজিম উদ্দীন, মোঃ আবুল খায়ের, জীবন চৌধুরী, মোঃ হাসেম, মোঃ রমজান মোল্লা, মোঃ সালাউদ্দিন প্রমূখ নেতৃবৃন্দ।

মরহুম আব্দুল আজিজ সাহেবের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট বিল্ডিং জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ নজিবুল কবির সাহেব।

আলোচনা সভা ও দোয়া মাহফিল সমিতির পক্ষথেকে শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Translate »

link slot tergacor