চট্টগ্রামে আবারো কনটেইনারে ডিপোতে আগুন


প্রকাশের সময় : জুন ১৩, ২০২২, ৫:৪৪ অপরাহ্ণ / ৩২৬
চট্টগ্রামে আবারো কনটেইনারে ডিপোতে আগুন
Spread the love

চট্টগ্রামের একটি বেসরকারি ডিপোতে রাখা কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত পৌনে নয়টার দিকে পতেঙ্গা ভারটেক্স কনটেইনার ডিপোতে এ ঘটনা ঘটে।

এতে ডিপোর শ্রমিক ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ডিপোতে রাখা একটি তুলাভর্তি কনটেইনারে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সোয়া নয়টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

ইপিজেড ফায়ার স্টেশনের লিডার মো. শহীদুল্লাহ জানান, কনটেইনারে রাখা তুলার গাঁইটে আগুন লাগে। তবে আশপাশের কনটেইনারে ছড়ায়নি। কোনো ধরনের ক্ষতি হয়নি। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

এই বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার হয়েছে। আহত হন দুই শতাধিক মানুষ। তাঁদের বেশ কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

Translate »