চট্টগ্রামের জেলা জজ ড. আজিজ আহমেদ ভূঁঞা সংবর্ধিত


প্রকাশের সময় : মার্চ ১, ২০২৩, ৫:১৮ অপরাহ্ণ / ২৮৪
চট্টগ্রামের জেলা জজ ড. আজিজ আহমেদ ভূঁঞা সংবর্ধিত
Spread the love

 

চট্টগ্রামের জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে জাজেস্ মিলনায়তে চট্টগ্রামের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব ড. আজিজ আহমেদ ভূঁঞা মহোদয়কে “Judicial Review of Adminstrative Action for Ensuring Good Governance In Bangladesh ” বিষয়ে পিএইচডি অর্জন করায় সংর্বধনা দেওয়া হয়। সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে জনাব ড.আজিজ আহমেদ ভূঁঞা বলেন “যোজিয়ত বা বিচারকার্য পরিচালনায় ছুটি না নিয়ে থিসিস পেপার তৈরি করা এবং সকল পরীক্ষায় অংশগ্রহণ করা অনেকটা কষ্টকর ছিল এরপর ও ধৈর্য্য ধারণ করে সকল পরীক্ষায় উর্ত্তিন্য হয়ে মহামান্য রাষ্ট্রপতি কাছ থেকে এই ডিগ্রী গ্রহণ করা অনেক আনন্দের এবং গর্বের ছিলো, তিনি বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমাদেরকে আইনের অনুকূলে থেকে সকল প্রকার পরিস্থিতির মোকাবেলা করে কাজ করতে হবে, বিচারক হিসেবে দুই পক্ষকে সন্তুষ্ট করা যায়না, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেই উভয় পক্ষ বিষয়টি হৃদয় দিয়ে অনুধাবন করতে পারেন, সেই রকম পরিস্থিতি তৈরি করবার জন্য আমাদের কে কাজ করতে হবে। সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভকেট বজলুর রশীদ মিন্টু এবং সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ ইমরান, সভা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজহারুল হক। সভায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমি , অতিরিক্ত জেলা জজ, যুগ্ন জেলা জজ, সহকারী জেলা জজ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহ সরকারী আইন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন আইনজীবীদের দীর্ঘ আইনী লড়াইয়ে আজ বিচার বিভাগ স্বাধীন, এই স্বাধীন বিচার ব্যবস্থাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিচারক,আইনজীবি এবং সর্বস্তরের মানুষকে কাজ করতে হবে, সভা শেষে সিডিবিএ এর সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম বেলালের নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Translate »

link slot tergacor