ঘুম থেকে ডেকে তোলায় স্ত্রীকে পিটিয়ে জখম!


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২২, ৪:৪৪ অপরাহ্ণ / ৩৬৩
ঘুম থেকে ডেকে তোলায় স্ত্রীকে পিটিয়ে জখম!
Spread the love

মেহেরপুর: সকালে ঘুম থেকে ডেকে তোলার অপরাধে স্ত্রী রিমা খাতুনকে (২৬) বাইলিট (দা, বটি ধার করার লাঠি) দিয়ে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে স্বামী মিঠু।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রিমা খাতুন বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

 

আহত রিমা খাতুন বলেন, সকালে রোদ উঠে যাওয়ায় আমি আমার স্বামী মিঠুকে ডেকে তুলি। এই অপরাধে সে আমাকে প্রথমে কিল ঘুষি মারতে শুরু করে। পরে বাইলিট দিয়ে বেদম পিটিয়ে আহত করে। এসময় প্রতিবেশীরা আমাকে তার হাত থেকে উদ্ধার করেন।

মেয়েকে মারধরের খবর পেয়ে রিমার বাবা-মা একই উপজেলার ধানখোলা থেকে এলাঙ্গী গ্রামে রিমার শ্বশুরবাড়ি গিয়ে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (স্যাকমো) তানভীর বলেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম আছে।

এদিকে রিমা জানিয়েছেন, বিভিন্ন কারণে, অকারণে প্রায়ই মারধর করেন তার স্বামী। শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে এতদিন সংসার করেছি। এবার আমি আমার ওপরে নির্যাতনের বিচার দাবি করছি।

রিমার বাবা আব্দুল গফুর বলেন, মেয়েকে জামাই মারধর করেছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman