কেজিতে ১০০ টাকা কমলো কাঁচা মরিচের দাম


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২২, ৪:৪২ অপরাহ্ণ / ৩৫৭
কেজিতে ১০০ টাকা কমলো কাঁচা মরিচের দাম
Spread the love

বরগুনা: বরগুনায় একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম খুচরা বাজারে প্রতি কেজিতে ১০০ টাকা কমেছে। একদিন আগেও বৃহস্পতিবার (১৮ আগস্ট) প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকা দরে বিক্রি হয়।

শুক্রবার (১৯ আগস্ট) দাম কমে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

এদিন দুপুরে বরগুনা পৌর কাঁচাবাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

ওই বাজারের খুচরা বিক্রেতা সাগর বাংলানিউজকে বলেন, জাতীয় শোক দিবসের পর থেকে কাঁচামালের দাম কমতে শুরু করেছে। বাজারে যে সবজিগুলো পাওয়া যায় এগুলো স্থানীয় কৃষকের উৎপাদিত পণ্য। স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে আমরা পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীতেও সবজি ও কাঁচা মরিচ পাঠিয়ে থাকি। এ মৌসুমের সবচেয়ে বেশি কাঁচা মরিচ ও অন্যান্য সবজি এসেছে বরগুনার তালতলী উপজেলার বিভিন্ন এলাকা থেকে। শুক্রবার পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। অন্যান্য সব সবজি ৫০ টাকার নিচে রয়েছে। চাহিদার তুলনায় বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজি সরবরাহ রয়েছে।

বরগুনা জেলা কাঁচা বাজার কমিটির সভাপতি ও পাইকারি বিক্রেতা আলামিন বাংলানিউজকে বলেন, বরগুনাসহ দেশের  বিভিন্ন বাজার স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ৬ আগস্ট থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। ফলে স্থানীয় বাজারে এর প্রভাব পড়েছে। এই অঞ্চলে কাঁচা মরিচ উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। এজন্য মূলত কেজিতে দাম কমেছে ১০০ টাকা।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman