কারাগারে হাজতির সঙ্গে তরুণীর বিয়ে!


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২২, ১১:০৯ অপরাহ্ণ / ৩২০
কারাগারে হাজতির সঙ্গে তরুণীর বিয়ে!
Spread the love

গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের হাজতির সঙ্গে এক তরুণীর বিয়ে হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কারাগারের অফিস কক্ষে তাদের বিয়ে সম্পন্ন হয়।

হাজতির নাম মো. সুজন (২১)। তিনি নরসিংদী জেলার মাধবদী থানার নয়াকান্দি এলাকার মৃত নুরু মিয়ার ছেলে। ঢাকার খিলগাঁও থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় কারাগারে বন্দি রয়েছেন। কনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায়।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, হাইকোর্টের আদেশ মোতাবেক সোমবার বিকেলে কারাগারের অফিস কক্ষে হাজতি সুজনের সঙ্গে ওই তরুণীর ১ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। এ সময় উভয়পক্ষের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

Translate »