কাজী সালাউদ্দিনের সাথে সীতাকুণ্ড পৌরসভা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ৯:৩০ অপরাহ্ণ / ১৭৫
কাজী সালাউদ্দিনের সাথে সীতাকুণ্ড পৌরসভা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
Spread the love

কাইয়ুম চৌধুরী:

সীতাকুণ্ড মুনস্টার কমিউনিটি সেন্টারে ১০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ছয়টায় সীতাকুণ্ড পৌরসভা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলের সংগঠন গোছানো এবং নির্বাচনকে সামনে রেখে করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সিনিয়র সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহিদুল্লাহ। সঞ্চালনা করেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর এ কে এম শামসুল আলম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব লায়ন গাজী মোহাম্মদ সুজাউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এম আর চৌধুরী মিল্টন এবং সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুহাম্মদ সারোয়ার হোসাইন লাভলু।

সভায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আবুল কালাম, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ নুরুল গনি, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ আলমগীর ইমরান, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তব্য দেন ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল আলম বাবুল, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম রুবেল, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল মোস্তফা, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ জামশেদ উদ্দিন এবং ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী মোহাম্মদ সেলিম উদ্দিন, সীতাকুন্ড পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ আকবর হোসেন, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নওশাদ হোসেন বাবলু, সীতাকুণ্ড পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ মহিদুল আলম আবির, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মাসুম উদ্দিন, পৌরসভা যুবদল নেতা মোঃ রেজাউল করিম রেজা, মোহাম্মদ মেহেদী হাসান, নাজিমুদ্দিন ডালিম, পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাত এবং ছাত্রদল নেতা মোঃ শাহাবুদ্দিন।

সভায় কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
সীতাকুণ্ডের মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসাথে কাজ করতে হবে। দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে সামনে এগিয়ে যেতে হবে।

সভা শেষে তিনি সীতাকুণ্ডবাসীকে আহ্বান জানিয়ে বলেন,
প্রত্যেক নামাজে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও মুক্তির জন্য দোয়া করবেন।

সভা শেষ হয় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রার্থনার মধ্য দিয়ে।

Translate »