

৫ ডিসেম্বর দুপুর ১২.৩০ মিনিটের সময় ফেনী জেলা আদালত চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ফেনী জেলা আইনজীবী আইন সহায়তা সেলের উদ্যোগে এড. সাইফুল ইসলাম আলিফ’র খুনীদের ফাঁসির দাবিতে আইএইচআরসি’র সমন্বয়ক এড. শাহজালাল ভূইয়া সবুজ’র সভাপতিত্বে এড. লায়লা আনজুমান আরা, এনামুল করিম সাহীদ, এড. আবদুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে আইএইচআরসি’র বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রধান এম.এ.হাশেম রাজু প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন-এড. সাইফুলের হত্যার পিছনে স্বৈরাচারী হাসিনা- মোদিন ইন্ধন রয়েছে। অবিলম্বে এড. সাইফুল হত্যার সাথে জড়িত শেখ হাসিনার বিরদ্ধে হুকুমের আসামী করে মামলা করা জরুরী। জুলাই ও ৫ আগস্টে শত শত মায়ের বুক খালি হওয়া মধ্য দিয়েই নতুন বাংলাদেশ পেয়েছি। এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দিল্লী তাবেদারি করার জন্য নয়। স্বাধীন বাংলাদেশকে পুনরায় পরিবারতন্ত্র বানাতে দিল্লীতে বসে হাসিনা-মোদি কখনো আনসার লীগ, কখনো ব্যাটারি চালিত লীগ, কখনো সচিবালয়ের দুর্নীতিবাজ সচিবদের নিয়ে অন্তবর্তীকালীন সরকারকে হঠিয়ে পুনরায় দেশে ফিরে আসতে চায়! এই দুঃস্বপ্ন গণতন্ত্রকামী ছাত্র জনতা রুখে দাঁড়াবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের পরিচালক কাজী আবদুল মালেক, চট্টগ্রাম মহানগর পরিচালক মো: লিয়াকত আলী জসিম। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন এড. শেখ বাহার উল্লাহ, এড. সালাহ উদ্দিন আহমেদ শিমুল, ব্যাংকার আবদুল আহাদ, এড. কাজী শাহজালাল সাজু, এড. নাছের উদ্দিন মিয়াজী, ডাঃ আবদুল মোমেন ভূইয়া মাসুম, এড. আব্দুল্লাহ আল মামুন, এড. আরিফুল ইসলাম, এড. রেজাউল করিম তুহিন, এড. হাবিবুল আলম জুয়েল, এড. এস.এম ফখরুদ্দিন ভূইয়া, এড. জালাল উদ্দিন ইকবাল, এড. মো: ইউসুফ টিপু, ইঞ্জি: মো: ফয়সাল, শিক্ষানবিশ আইনজীবী মো: ওবায়েদ, আইএইচআর’সি কুমিল্লা জেলা শাখার যুগ্ম সমন্বয়ক তারেক চৌধুরী, আরিফুল ইসলাম মজুমদার, শিক্ষানবিশ আইনজীবী সালেহা আক্তার রিপা, ইঞ্জিঃ এমদাদুল হক মিলন, নারী উদ্যোক্তা জাহানারা আক্তার মনি, শিক্ষানবিশ আইনজীবী মো: সোহেল, শিক্ষানবিশ আইনজীবী মো: জিহাদ, মো: নাহিদ, মো: শিপন, মো: সুজন, মো: সজিব, সুমি, এড. শিরীন আক্তার, এড. লিয়া, আজমীরি, আবদুল্লাহ আল কাইয়ুম প্রমুখ।
আপনার মতামত লিখুন :