

চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক, একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার মৃত্যু বরণ করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২ আগস্ট রাত ৩ টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। তার মরদেহ বর্তমানে চট্টগ্রামে আনা হচ্ছে।
আজ (বুধবার-২ আগস্ট) বাদে আসর নগরের ওয়াসার মোড়স্থ জমিয়তুল ফালাহ মসজিদের মাঠ প্রাঙ্গণে তাঁর ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর আড়াইটা৷ (২.৩০ মিনিট) নাগাদ জামালখানস্থ প্রেসক্লাবের সামনে ২য় নামাজে জানাজা এবং বাদের আসর তার নিজ বাড়ি রাঙ্গুনিয়ার পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ৩য় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন একুশে পত্রিকার স্টাফ রিপোর্টার এম কে মনির।
উনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক ঊনসত্তর এর প্রধান উপদেষ্টা প্রফেসর অ্যাডভোকেট কামরুন্নাহার বেগম, প্রধান সম্পাদক কবির হোসেন সিদ্দিকী ও প্রকাশক ও সম্পাদক এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু বলেন আজাদ তালুকদারের মত সাহসী সাংবাদিক জন্মায় অনেক কম, উনার মত একজন একজন সাংবাদিককে হারিয়ে আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছি। তিনি শোকাক্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মহান আল্লাহতালার দরবারে জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
আপনার মতামত লিখুন :