

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দীন আজ সোমবার উত্তর কাট্টলীর মুন্সী পাড়া নাজির বাড়ি জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন।
নামাজ শেষে তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পিতা মরহুম মাহমুদুন্নবী চৌধুরী, বিএনপি নেতা আহমেদ উল আলম চৌধুরী রাসেলের পিতা মরহুম বদিউল আলম চৌধুরী, সাবেক বিএনপি নেতা মরহুম নুরুল ইসলাম ধনমিয়া, গিয়াস উদ্দীন মাহমুদ ও বিএনপি নেতা আলী আজম চৌধুরীর কবর জিয়ারত করেন।
এরপর বিশ্বাস পাড়া ও কুতুব বাড়ি কবরস্থানে মরহুম আলীম উল্লা চৌধুরী, আবু জাফর সিরাজ মিয়া, চৌধুরী আমানত উল্লা চৌধুরী, অধ্যাপক শহীদ উল্লা চৌধুরী, আবু নাছির চৌধুরী, আবু হায়দার চৌধুরী, আহম্মদ মিয়া বাচা, খোকা চৌধুরী, কাট্টলী সাবেক বিএনপির সাধারণ সম্পাদক মরহুম মোঃ হারুন, সাবেক বিএনপি নেতা মরহুম হাজী মোঃ ইব্রাহিম, যুবদল নেতা তৌহিদের পিতা মরহুম আবুল খায়ের, সাবেক বিএনপি নেতা মরহুম হাসমত কোম্পানি, নুর মোহাম্মদ বাড়ির মরহুম মফজল আহম্মদ, হাজী সিরাজ সও, খোরশেদ আলম, মুকিম তালুকদার বাড়ির মরহুম আবু হায়দার টিটু, নায়ক মোহাম্মদ আলী ও আজিম তালুকদার বাড়ির মরহুম আমির হামজা আলী আজমী মাবুদের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে তিনি পাহাড়তলী টেক্সটাইলের সাবেক শ্রমিক দল সভাপতি অসুস্থ মাহবুব আলমের বাসায় গিয়ে খোঁজখবর নেন।
দিনের কর্মসূচির শেষ পর্যায়ে তিনি ফতেহ মোহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কুতুব উদ্দীন চৌধুরী, জমির আহম্মদ, যুবদল নেতা সাহেদ আকবর, কুতুব উদ্দীন ভেনী, মুন্সী পাড়ার করিম চৌধুরী, বাবুল ভাই, মোজাহের চৌধুরী, আজহারুল ইসলাম বাচ্চু, পাপ্পু চৌধুরী, আবদুল কুদ্দুস, সুজা চৌধুরী, মুকিম তালুকদার বাড়ির নুরুল আলম, গিয়াস উদ্দীন, মোঃ আলী, এডভোকেট মারুফ চৌধুরী, আলতাফ মামুন, মোঃ জাহেদ, যুবদল নেতা গিয়াস উদ্দীন টুনু, গাজী ফারুক হোসেন, খালেদ সাইফুল্লাহ, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহরুম আলী, যুবদল নেতা মেসবাউদ্দীন চৌধুরী, মোঃ ইকবাল হোসেন, মোঃ ইউনুচ, মোঃ শামীম, শহিদুল ইসলাম টিটু, মোঃ মহিউদ্দীন চুমকী, পাহাড়তলী থানা ছাত্রদলের সদস্য সচিব আসলাম আজমী হিমু, নেজাম উদ্দিন, দিলীপ মিত্র, রনি আচার্য, রেজাউল করিম টিটু, নুরুজ্জামান চৌধুরী, আবদুল মালেক, তুহিন, মোঃ মামুন বাচা মিয়া, বিএনপি নেতা ইসমাইল হোসেন বাল্লা ও ছাত্রদল নেতা এরফানসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :