ইলা’র সদস্য সংগ্রহ অভিযান শুরু


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৩, ৫:৩৪ অপরাহ্ণ / ২৫৯
ইলা’র সদস্য সংগ্রহ অভিযান শুরু
Spread the love

মোহাম্মদ আলী আকবর, চট্টগ্রাম আদালত প্রতিবেদক;

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আইন অনুসদের সাবেক ছাত্রদের জনপ্রিয় সংগঠন আই আই ইউ সি ল অ্যালার্মনাই অ্যাসোসিয়েশন (ইলা) র অভিযানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ এস এম বজলুর রশিদ।

ইলার সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হোসেন নয়ন এর সঞ্চালনায় ও সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান অনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ইলার সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ ফখরুল ইসলাম,

সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদুল হাসান সুমন, অর্থ সম্পাদক এডভোকেট মোহাম্মদ রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোঃ হাসান আলী রুমান, এডভোকেট তানজিলুল মুস্তফা নীরু, এডভোকেট মোঃ মোশারফ হোসেন, এডভোকেট মোঃ ফয়সাল আমিন সহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
সদস্য সংগ্রহ অভিযান ১২ই অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।

 

Translate »