আপাতত হচ্ছে না পদ্মা ও মেঘনা বিভাগ


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২২, ৫:২১ অপরাহ্ণ / ২৯৬
আপাতত হচ্ছে না পদ্মা ও মেঘনা বিভাগ
Spread the love

‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামে প্রস্তাবিত দুই বিভাগ আপাতত গঠিত হচ্ছে না। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ওঠা এ সংক্রান্ত দুটি প্রস্তাব আজ চলতি বছরের জন্য স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার ১১৮তম সভা অনুষ্ঠিত হয়।

বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ বিভাগ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠন করতে এ দুই প্রস্তাব তৈরি করা হয়েছিল।

বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর নিয়ে পদ্মা বিভাগ গঠনের প্রস্তাব রয়েছে। আর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর— এই ছয় জেলা মিলে হবে মেঘনা বিভাগ।

নতুন বিভাগ গঠন বা স্থাপনের প্রস্তাব সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে অনুমোদন করতে হয়। সেখানে কমিটি অনুমোদন দিলে আলোর মুখ দেখবে পদ্মা ও মেঘনা বিভাগ। আপাতত এক বছরের জন্য তা পিছিয়ে গেল।

Translate »