আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা নড়াইলে


প্রকাশের সময় : মে ৩১, ২০২২, ৫:৫৬ পূর্বাহ্ণ / ৪২১
আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা নড়াইলে
Spread the love

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিজাম শেখ (৫৫) তেলকাড়া গ্রামের বাদশা শেখের ছেলে। তিনি কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পেশায় তিনি কাঁচামাল ব্যবসায়ী। আধিপত্য বিস্তর নিয়ে ওই হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয় লোকজন ও পুলিশের ধারণা।

পরিবারের সদস্য ও এলাকার লোকজন বলেন, বাজার থেকে বাড়িতে ফেরার পথে ওত পেতে থাকা সন্ত্রাসীরা নিজামকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামে আধিপত্য বিস্তর নিয়ে দ্বন্দ্ব-সংঘাত দীর্ঘদিনের। একপক্ষে নেতৃত্ব দিতেন নিজাম শেখ, অন্য পক্ষে ইমরুল মল্লিক, বায়েজিদ শেখসহ আরও কয়েকজন। উভয় পক্ষের নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন আছেন।

কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাচান আল মামুদ আইনের চোখকে বলেন, ‘গ্রামটিতে আধিপত্য বিস্তর নিয়ে বিরোধ দীর্ঘদিনের। পাল্টাপাল্টি খুন, ভাঙচুরসহ নানা সন্ত্রাসী কার্যকলাপ প্রায়ই সংঘটিত হয়। এ নিয়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা গ্রামে শান্তির জন্য বারবার বৈঠক করেছেন। স্থানীয়ভাবে অনেক সালিস-মীমাংসা হয়েছে। কিন্তু শান্তি আসে না।’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে বলেন, নিজামকে বুকে ও হাতে-পায়ে কোপানো হয়েছে। ঘটনার পরপর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

sikatbos77

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

mahjong

spaceman

nona88

nona88

nona88

sikatbos77

nona88

sikatbos77

kantonghoki88 link alternatif

nona88

mahjong

nona88

crazyrich88

star88

star88

nona88

sikatbos77