আইআইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইলা)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২২, ১১:৪২ পূর্বাহ্ণ / ৩৪৬
আইআইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইলা)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Spread the love

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’এর আইন বিভাগের প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন আইআইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইলা)’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) চট্টগ্রামের কোর্ট হিলস্থ জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে সংগঠনের প্রেসিডেন্ট অ্যাড. কাজী আশরাফুল হক আনসারী জুয়েলের সভাপতিত্বে ও প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি অ্যাড. মোহাম্মদ হাসান আলী (রুমান)’এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন- সংগঠনের ভাইস প্রেসিডেন্ট অ্যাড. এনামুল হোসেন চৌধুরী, সেক্রেটারি অ্যাড. জুয়েল দাশ, জয়েন্ট সেক্রেটারি অ্যাড. ইউসুফ আলম মাসুদ, আইটি সেক্রেটারি অ্যাড. মোহাম্মদ কাইয়ুম ইসলাম (সাকিব), এসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি অ্যাড. মিজানুর রহমান সামি, এসিস্ট্যান্ট ট্রেজারার অ্যাড. তানজিউল মোস্তফা নিরু, নির্বাহী সদস্য- অ্যাড. মোহাম্মদ আবদুল্লাহ, অ্যাড. মোঃ মহি উদ্দিন, অ্যাড. মোহাম্মদ ফয়সাল আমীন, অ্যাড. মোহাম্মদ সালাহ উদ্দিন ও অ্যাড. মুহাম্মদ আমিনুল ইসলাম। সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাড. ফখরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত বার্ষিক সাধারণ সভায় নির্ধারিত এজেন্ডার আলোকে বক্তব্য রাখেন- সংগঠনের আগামী ২০২২-২৩ সেশনের প্রেসিডেন্ট অ্যাড. মোঃ মাহাবুবুল হাসান (অনু) ও সেক্রেটারি অ্যাড. রবিউল হোসেন নয়ন, সাবেক প্রেসিডেন্ট অ্যাড. শাহাদাত হোসেন চৌধুরী শাহরিয়ার ও অ্যাড. সুলতান মোঃ ওহিদ, সাবেক সেক্রেটারি- অ্যাড. ইমতিয়াজ আহমেদ জিয়া, সিনিয়র অ্যালামনাই- অ্যাড. মানস দাস, অ্যাড. ইব্রাহিম শাহাদাত, অ্যাড. সাইফুল্লাহ চৌধুরী নয়ন, অ্যাড. ইলিয়াস লিটন, অ্যাড. আলী আকবর সানজিক, অ্যাড. মোঃ লোকমান, অ্যাড. মাহতাব আইয়ুব, অ্যাড. মোস্তফা কামাল ও অ্যাড. এইচ এস সোহরাওয়ার্দ্দী এবং নির্বাহী সদস্যদের পক্ষে অ্যাড. মোশাররফ হোসেন খান। এছাড়া সংগঠনের ট্রেজারার অ্যাড. এস এম রেজাউল করিম বিগত এক বছরের আর্থিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব উপস্থিত সকলের সম্মুখে উপস্থাপন করেন।

Translate »