অভিবাসীবাহী নৌকাডুবে নিহত ৩৪


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২২, ২:২০ অপরাহ্ণ / ৩১১
অভিবাসীবাহী নৌকাডুবে নিহত ৩৪
Spread the love

লেবানন থেকে যাত্রা করে সিরিয়ার উপকূলে ডুবে গেছে একটি অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকা। এ ঘটনায় ৩৪ জন প্রাণ হারিয়েছেন।

কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাসিরিয়ার সরকারের বরাত দিয়ে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

এর আগে গতকাল বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিজেদের উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৪ নিহতের কথা জানায়। জীবিত উদ্ধার ২০ অভিবাসী ও শরণার্থীকে তার্তুসের বাসেল হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

Translate »