নারায়ণগঞ্জে যুবদলের শোকর‍্যালি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ণ / ২৭৪
নারায়ণগঞ্জে যুবদলের শোকর‍্যালি
Spread the love

নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গুলিতে নিহত যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে শোক র‍্যালি করেছে জেলা যুবদল।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনের নেতৃত্বে এ শোকর‍্যালি হয়।

র‍্যালিতে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ জেলার অন্তর্গত বিভিন্ন ইউনিটের কয়েকশ যুবদল নেতাকর্মী অংশ নেয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গোলাম ফারুক খোকন বলেন, শাওনের রক্ত ঝরেছে আমরাও রক্ত দিতে প্রস্তুত। শাওন হত্যার বিচার এ বাংলার মাটিতে হবেই। যতদিন খালেদা জিয়া মুক্ত না হবেন, দেশের গণতন্ত্র ভোটাধিকার দেশের মানুষ ফিরে না পাবে ততদিন রাজপথে এ আন্দোলন চলছে, চলবে।

Translate »