লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড এর কমিটি গঠন ও মাসিক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৫, ৭:২১ অপরাহ্ণ / ৩২১
লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড এর কমিটি গঠন ও মাসিক সভা অনুষ্ঠিত
Spread the love

মোহাম্মদ নাজিমুজ্জামান:

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড-এর নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ তারিখে চট্টগ্রামের হালিশহরের ক্যাপ্টেইন ডাইন রেস্টুরেন্টে। সভাটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ সেবা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪-এর রিজিয়ন চেয়ারপারসন লায়ন মো. গিয়াস উদ্দিন। সম্মানিত অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জোন-৮ এর কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু। সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. নাসির উদ্দিন মানিক এবং সঞ্চালনায় ছিলেন জয়েন্ট সেক্রেটারি লায়ন প্রভাষক মোঃ নাজিমুজ্জামান রাশেদ।

 

সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের ও জেলা পর্যায়ের অনেক নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন: লায়ন কামাল উদ্দিন ভূঁইয়া, লায়ন বেলাল হোসেন, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দোজা, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন আলিমুল্লাহ মুরাদ, মফিজুর রহমান সাজ্জাদ, ক্লাব সেক্রেটারি লায়ন রাসেল চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক লায়ন আবুল হাসনাত, ক্লাব ট্রেজারার লায়ন মোঃ নুর খান, লায়ন গাজী মোঃ সুজা উদ্দিন, লায়ন শেখ ফরিদুল ইসলাম, লায়ন আলিম উদ্দিন, লায়ন মোঃ সালা উদ্দিন, লায়ন মোঃ রেহান উদ্দিন, লিও-লায়ন আরাফাত ইলাহি, লিও ক্লাব ডাইরেক্টর রিও জিয়াউল হক আরিফ, লিও ভাইস প্রেসিডেন্ট লিও ইমতিয়াক বিন ইমাম, জয়েন্ট সেক্রেটারি লিও ইয়াছিন ও ট্রেজারার লিও আফজাল।

 

প্রধান অতিথি লায়ন মো. গিয়াস উদ্দিন তার বক্তব্যে বলেন, “সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলার প্রতিটি ক্লাবে কর্মদক্ষ নেতৃত্ব গড়ে তুলতে পারলেই সেবার পরিধি বাড়ানো সম্ভব হবে। মানবতার সেবায় সবাই আন্তরিকভাবে এগিয়ে এলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।”

 

প্রধান বক্তা লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন, “লায়ন্স ক্লাব একটি আন্তর্জাতিক মানবিক সেবার প্ল্যাটফর্ম। মানুষের জন্য কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। নেতৃত্ব, সেবা ও মানবতার আদর্শকে ধারণ করে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। ক্লাবের সকল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সীতাকুণ্ড এলাকায় আরো ব্যাপক পরিসরে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হবে।”

 

সভায় তিনি লায়ন সেবা বর্ষ ২০২৫-২০২৬-এর জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লায়ন মোঃ আলিম উল্লাহ মুরাদ, সিনিয়র সহ সভাপতি লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, সহ সভাপতি লায়ন গাজী মোঃ সুজা উদ্দিন, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হাসনাত, এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন লায়ন প্রভাষক মোঃ নাজিমুজ্জামান রাশেদ, অর্থ সম্পাদক লায়ন মোহাম্মদ নুর খান, মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, সার্ভিস চেয়ারপার্সন লায়ন কামাল উদ্দিন ভূইয়া, কমিউনিকেশন চেয়ারপার্সন লিও লায়ন আরাফাত ইলাহি, আন্তর্জাতিক সম্পাদক লায়ন আলিম উদ্দিন , লিও ক্লাব এডভাইজার লায়ন এবিএম রাসেল চৌধুরী, কো-এডভাইজার লায়ন রেহান উদ্দিন।

সভা শেষে ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আগামীর সেবা কার্যক্রম নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটির নেতৃত্বে ক্লাব আরো গতিশীল ও সমাজবান্ধব কার্যক্রম পরিচালনা করবে।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

sikatbos77

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

mahjong

spaceman

nona88

nona88

nona88

sikatbos77

nona88

sikatbos77

kantonghoki88 link alternatif

nona88

mahjong

nona88

crazyrich88

star88

star88

nona88

sikatbos77