মঙ্গলবার সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন,প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : জুন ২০, ২০২২, ৩:৫৪ পূর্বাহ্ণ / ৩৮১
মঙ্গলবার সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন,প্রধানমন্ত্রী
Spread the love

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল মঙ্গলবার সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল রোববার সন্ধ্যায় বাসসকে বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। তিনি সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতিও পরিদর্শন করবেন।

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির প্রতিনিয়ত খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী গতকাল এক অনুষ্ঠানে বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় তাঁর সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। গতকাল নিজ কার্যালয়ের (পিএমও) শাপলা হলে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে দেশের জন্য সুনাম বয়ে আনা ক্রীড়াবিদদের মধ্যে সম্মাননার চেক বিতরণকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, একদিকে যেমন করোনার প্রাদুর্ভাব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, অপর দিকে সিলেট ও সুনামগঞ্জে ব্যাপক বন্যা হয়েছে।

ত্রাণ ও উদ্ধারকাজ চলমান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী থেকে শুরু করে সব প্রতিষ্ঠান বন্যাকবলিত মানুষকে উদ্ধার করা, তাঁদের ত্রাণ দেওয়া থেকে শুরু করে সংশ্লিষ্ট সব কাজে নিয়োজিত করা হয়েছে।সেই সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ প্রতিটি সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় সহযোগিতা করছেন। স্যালাইন, সুপেয় পানির ব্যবস্থা করাসহ অন্যান্য যা যা দরকার হতে পারে, তার জন্যও প্রস্তুতি নিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান ও সচিব মো. কামরুল হাসান আজ সোমবার সিলেট সফরে যাচ্ছেন।

দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় সব প্রধান নদ-নদীর পানির উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের মুখপাত্র মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেছেন, দেশের চারটি প্রধান নদী অববাহিকার মধ্যে দুটিতে পানি এখন বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২০০৪ সালের বন্যার পর এটি সবচেয়ে খারাপ পরিস্থিতি।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman