
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সঙ্গে জিয়া মঞ্চ ফেনী জেলা শাখার নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (মঙ্গলবার) রাত ৯টায় শহরের তারানিবাস সিটি কমপ্লেক্সের তৃতীয় তলায় অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজের চেম্বারে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আবদুস সালাম সেখানে উপস্থিত হলে জিয়া মঞ্চের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং স্লোগান দিয়ে বরণ করে নেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং পরশুরাম পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আবু তালেব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী জেলার সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়ন এবং চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নুর হোসেন।
জিয়া মঞ্চ ফেনী জেলার আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুর রহমান সাইফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক হাজী ফজলুল করিম, অ্যাডভোকেট ইমাম উদ্দিন ভূঁঞা, অ্যাডভোকেট জিয়া উদ্দিন দুলাল, অ্যাডভোকেট লায়লা আর্জুমান আরা, অ্যাডভোকেট প্রিন্স মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট আরিফুল ইসলাম, অ্যাডভোকেট রুবেল মনসুর, অ্যাডভোকেট এ.এস.এম ফখরুদ্দিন ভূঁঞা,

১নং সদস্য আবদুল হান্নান মিঠু, সদস্য আবদুর রউফ রানা, সদস্য, ইদ্রিচ মজুমদার রনি, সদস্য আবদুল কাদের মজনু, সদস্য ইউসুফ জালু, সদস্য মিজান, সদস্য আনোয়ার, ইয়াছিন, মনসুর, পৌরনেতা আবদুল মোমেন ভূঁইয়া মাসুম, বেলাল, মিনু, সোহাগ, সুজন, সদর উপজেলা নেতা আবদুল্যাহ আল কাইয়ুম, ফুলগাজী নেতা একরামুল হক ও মোহাম্মদ টিটু প্রমুখঃ
সহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী-সমর্থকবৃন্দ।
এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, “জিয়া মঞ্চ একটি সাংগঠনিকভাবে শক্তিশালী সংগঠন। সারা দেশেই এর সুসংগঠিত কমিটি রয়েছে।”
তিনি আরও বলেন, “জিয়া মঞ্চের কাজ শুধু মিছিল-মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ, বিকশিত এবং বাস্তবায়ন করাই এর মূল লক্ষ্য হওয়া উচিত। আমি বিশ্বাস করি, আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে।”
অ্যাডভোকেট আবু তালেবের নেতৃত্বের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, তার মাধ্যমে ফেনীতে জিয়া মঞ্চ জিয়ার আদর্শ বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং একটি শক্তিশালী সংগঠনে পরিণত হবে।
সবশেষে তিনি নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করেন।
আপনার মতামত লিখুন :