চট্টগ্রামে ৫ শিল্পপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২২, ৬:০৪ অপরাহ্ণ / ৩৪৯
চট্টগ্রামে ৫ শিল্পপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা
Spread the love

চট্টগ্রামে হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, পরিচালক সালমান হাবিবসহ পাঁচ শিল্পপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত। চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান  রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ আদেশ দেন।

বিষয়টি  নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। তিনি বলেন, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের করা ৪২ কোটি টাকা ঋণখেলাপি মামলায় পাঁচজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

যে পাঁচজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলো তারা হলেন- চট্টগ্রামভিত্তিক হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, পরিচালক সালমান হাবিব, তানভীর হাবিব, ইয়াসিন আলী ও মাশরুর হাবিব।

আদালত সূত্রে জানা গেছে, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের দায়ের করা ৪২ কোটি টাকা ঋণখেলাপি মামলায় (নম্বর ৩৬১/২০২২) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চট্টগ্রামের রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী ও পরিচালক সালমান হাবিবসহ পাঁচ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। এরপর আদালত এই আদেশ দেন।

এর আগে গত ৮ আগস্ট চেক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ চার পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন আদালত।

আদালতে মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড আগ্রাবাদ শাখার তিনটি মামলায় ১ কোটি ৮০ লাখ টাকা আদায়ের নিমিত্তে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ ৪ পরিচালকের বিরুদ্ধে ২০২১ সালে চেক প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। পরে আদালতে হাজির হওয়ার জন্য আসামিদের বিরুদ্ধে সমন জারি করা হয়। সমন জারি হয়ে ফেরত এলেও আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার আদেশ দেন।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman