প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২২, ৬:১৯ পূর্বাহ্ণ
হাটহাজারী মহিলা মাদ্রাসায় আগুন

চট্টগ্রামের হাটহাজারীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ফতেয়াবাদ বাজারের ইডেন সিটি এলাকার জুন্নুরাইন মহিলা হেফজখানা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই মাদ্রাসার নিচতলায় থাকা মোটরসাইকেল, কম্পিউটার, শিক্ষার্থীদের পোশাকসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দাবি, গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজন ও হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান আইনের চোখকে বলেন, দুর্ঘটনার সময় ওই মাদ্রাসায় ২০০ জনের বেশি শিক্ষার্থী ছিল। তবে এ ঘটনায় হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহিদুল আলম আইনের চোখকে বলেন, গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হবে।
দৈনিক ঊনসত্তর,সম্পাদকীয় কার্যালয়:- ১৬৭, ইনার সার্কুলার রোড, ২/এ/এইচ, আরামবাগ, ইডেন কমপ্লেক্স, মতিঝিল, ঢাকা-১০০০ ।