প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ৬:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২২, ৪:০৮ পি.এম
বৃষ্টি

লিটন রায়
বৃষ্টি তুই আমায় ছুঁয়ে দে
লুকিয়ে নেয় এই আর্তনাদ,
রিমঝিম শব্দে সুর তুলে দে
এনেদে তারা আঙ্গিনায় রাঙানো প্রভাত ।
বৃষ্টি তুই আমায় ভিজিয়ে দে
আমি কেঁদে নেব সেই খানে,
রয়ে যাক স্বপ্ন ভাঙ্গা আকুতি
এই মেঘলা আকাশ মনে।
বৃষ্টি তুই রাঙিয়ে দে তার আঙ্গিনা
স্নিগ্ধতায় করে দে পরিপূর্ণ ,
আমার জন্য ঝরে যাক বিষাদ ধারা
নিরব রজনী এটুকুতেই ধন্য।
দৈনিক ঊনসত্তর,সম্পাদকীয় কার্যালয়:- ১৬৭, ইনার সার্কুলার রোড, ২/এ/এইচ, আরামবাগ, ইডেন কমপ্লেক্স, মতিঝিল, ঢাকা-১০০০ ।