প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৪:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২২, ৭:২৮ পূর্বাহ্ণ
পাকিস্তানের তিন নেতার, কার সম্পদ কত

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) গতকাল বুধবার দেশটির পার্লামেন্ট সদস্যদের সম্পদের হিসাব প্রকাশ করেছে। ২০২১ সালে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর সম্পদের হিসাবও আছে এতে।
ইসিপির প্রকাশিত নথিতে দেখা যাচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল ইপিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের সম্পদের পরিমাণ ১৪২ দশমিক ১ মিলিয়ন রুপি। জামান পার্ক, মিয়ানওয়ালিতে ও বাক্কারে কয়েকটি বাড়ির মালিক তিনি।
পিপিপির কো–চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সম্পত্তির পরিমাণ ৭১৪ দশমিক ২ মিলিয়ন রুপি। আর পাকিস্তানে ২০টি বাড়ি আছে, এর মধ্যে তিনি উত্তরাধিকার হিসেবে পেয়েছেন ৫টি। এ ছাড়া তাঁর ১৬ দশমিক ৬ মিলিয়ন রুপির অস্ত্র ও ৬টি গাড়ি আছে।
পাকিস্তান পিপলস পার্টি-নওয়াজের (পিএমএল-এন) মহাসচিব আহসান ইকবালের নারোয়াল ও রাহিম ইয়ার খান এলাকায় তিনটি বাড়ির মালিক। উত্তরাধিকার সূত্রে ১৫ তোলা সোনা পেয়েছেন এই রাজনীতিবিদ। আহসান ইকবালের ব্যাংকে ৩ লাখ ২৪ হাজার রুপি আছে। তাঁর হাতে নগদ আছে ২ লাখ ৬৫ হাজার রুপি।
তথ্যসূত্র: জিও নিউজ
দৈনিক ঊনসত্তর,সম্পাদকীয় কার্যালয়:- ১৬৭, ইনার সার্কুলার রোড, ২/এ/এইচ, আরামবাগ, ইডেন কমপ্লেক্স, মতিঝিল, ঢাকা-১০০০ ।