প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২২, ৪:১৪ অপরাহ্ণ
পাঁচবিবিতে বসত বাড়ী ফিরে পেতে মানববন্ধন

দীর্ঘ ২২ বছর যাবৎ নিজেদের জমির খাজনা-খারিজ দেওয়ার পরেও নিজেদের সম্পতি নিলামে বিক্রির প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকায় ২২টি পরিবারের প্রায় শতাধিক নারী-পুরুষ মানববন্ধন করেছেন।মঙ্গলবার দুপুরে হিলি-জয়পুরহাট সড়কের ভীমপুর এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন ভুক্তভোগী ২২টি পরিবারের সদস্যরা। মানববন্ধন চলাকালীন সময়ে ভুক্তভোগী হাবিবুর রহমান, আঃ রহিম বুলু, জসিম উদ্দিন মন্ডল ও ইসরাইল শেখসহ তাঁদের পরিবারের সদস্যরা বলেন, ২০০১ সালে স্থানীয় জসিম উদ্দিন নামে এক ব্যাক্তির কাছ থেকে পর্যায়ক্রমে এক একর জমি ক্রয় করেন ভুক্তভোগী ২২টি পরিবার। জমি ক্রয়ের পর থেকে দীর্ঘ ২২ বছর সম্পত্তির খাজনা খারিজ দিয়ে স্ত্রী সন্তান নিয়ে বৈধভাবে বসবাস করে আসছেন। হঠাৎ করে কিছুদিন আগে আমাদের সম্পত্তি আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়েছে, যা আমরা কেউ জানিনা। একারনে এঘটনার সুষ্ঠ বিচারের দাবিতে আমরা স্ত্রী সন্তানসহ সবাইকে সাথে নিয়ে নিজেদের বসত ভিটা রক্ষার দাবিতে এই মানববন্ধন করছি। আমাদের ভিটে মাটি থেকে উচ্ছেদের পাঁয়তারার ষড়যন্ত্র থেকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
দৈনিক ঊনসত্তর,সম্পাদকীয় কার্যালয়:- ১৬৭, ইনার সার্কুলার রোড, ২/এ/এইচ, আরামবাগ, ইডেন কমপ্লেক্স, মতিঝিল, ঢাকা-১০০০ ।