প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৯:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২২, ৫:৩৪ অপরাহ্ণ
নবীনগরে ইভটিজিং এর প্রতিবাদ করায় শিক্ষকের উপর হামলা

মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইভটিজিং এর প্রতিবাদ করায় নারায়নপুর ডি.এস.কামিল মাদরাসার সহকারী শিক্ষক (বিজ্ঞান) মোঃ শামীম রেজার উপর স্থানীয় ইভটিজাররা দেশীয় অস্ত্র নিয়ে বর্বরোচিত হামলা করেন।শক্রবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়,শিক্ষক শামীম রেজা তার সহকর্মী শেখ শামসুল আলমকে সঙ্গে নিয়ে নারায়ণপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের চায়ের দোকান থেকে চা খেয়ে তার নিজ বাসায় যাওয়ার পথে নারায়ণপুর উত্তরপাড়ার আনিছ মিয়ার বাড়ির সামনের রাস্তায় পৌছলে ইভটিজার রাসেল মিয়া (২৮) পিতা মতি মিয়া, জুয়েল মিয়া (২২), পিতা ভুট্টু মিয়া, রিফাত মিয়া (১৯), পিতা মুসা মিয়া, জাকারিয়া (২২) সহ আরো অনেকে তাকে দেখা মাত্র অকথ্য ভাষায় গালমন্দ করে। এ সময় তিনি প্রতিবাদ করলে তার উপর ইভটিজাররা লোহার রড ও লাঠিসুটা দ্বারা তাকে এলোপাথাড়ি ভাবে হাতে,পায়ে,মাথায় ও পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে যখম করে।তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাকে ইভটিজারদের কবল থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম বলেন,শনিবার সকাল ১০ টায় গভর্নিং বডির সভাপতি ডাক্তার সাদেক মিয়ার সভাপতিত্বে গভর্নিং বডির সকল সদস্য ও মাদ্রাসার সকল শিক্ষকদেরকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে যতক্ষণ না পর্যন্ত ইভটিজারদের দৃষ্টান্তমূলক শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত মাদ্রাসার পক্ষ থেকে সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে অভিযোগ পেয়েছি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
দৈনিক ঊনসত্তর,সম্পাদকীয় কার্যালয়:- ১৬৭, ইনার সার্কুলার রোড, ২/এ/এইচ, আরামবাগ, ইডেন কমপ্লেক্স, মতিঝিল, ঢাকা-১০০০ ।