নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি হিসেবে সিনিয়র আইনজীবী ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আব্দুস সাত্তার এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা লিগ্যাল এইড কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ হাসান আলী চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির লিগ্যাল এইড কমিটি ।
চট্টগ্রাম উত্তর জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোঃ খুরশেদুল আলম (কে আলম) এর নেতৃত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, নেতৃবৃন্দ এবং নবনির্বাচিত কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরশিদ, লিগ্যাল এইড কমিটি রাঙ্গুনিয়া উপজেলা কমিটির আহবায়ক এড. জামাল উদ্দিন , ফটিকছড়ি উপজেলা আহবায়ক অ্যাডভোকেট আবছার উদ্দিন হেলাল, হাটহাজারী উপজেলা আহবায়ক রেজাউল করিম রনি, মিরশরাই উপজেলার আহবায়ক এন কে এরফান, রাউজান উপজেলার আহবায়ক অ্যাডভোকেট কাজী আশরাফুল হক আনসারী জুয়েল, জেলা কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট কে কে খাইরুল ইসলাম মাহমুদ চৌধুরী হিরু, এড. শরফুদ্দীন হায়দার, অ্যাডভোকেট আকবর আজিজ, অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, সীতাকুণ্ড উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আইনুল কামাল, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল ফাহাদ, জেলা কমিটির সদস্য এড রাসেদ তালুকদার, কায়সার উদ্দিন, অ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম রেজা, আতিকুল্লাহ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ মনজুর হোসেন, নির্বাহী সদস্য মেজবাউল আলম এমিন ও মোঃ হেলাল উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁদের নেতৃত্বে আইনজীবী সমিতি আরও সুশৃঙ্খল, কল্যাণমুখী ও কার্যকর সংগঠনে পরিণত হবে।