

চট্টগ্রাম: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিষ্ণু চন্দ্র মণ্ডল (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিষ্ণু চন্দ্র মণ্ডল ফরিদপুর জেলার ভাঙা উপজেলার নুরপুর গ্রামের অনিল চন্দ্র মণ্ডলের ছেলে।
পুলিশ জানান, দুপুরে বাড়বকুণ্ড বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি গাড়ি বিষ্ণু চন্দ্র মণ্ডলকে ধাক্কা দেয়। এতে তার একটি পা থেতলে যায়। পরে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বাংলানিউজকে বলেন, বাড়বকুণ্ড এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় হয়। এতে এক ব্যক্তি গুরুতর আহত হয়। তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :