যশোরে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২২, ৩:৪৯ অপরাহ্ণ / ৩৮৩
যশোরে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি
Spread the love

 

স্টাফ রিপোর্টার : জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে যশোরে র‍্যালির অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর টাউন হল ময়দানে র‍্যালির উদ্বোধন করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান হাবীব।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এই র‍্যালির আয়োজন করা হয়। শিক্ষক দিবসের এবারের প্রতিপাদ্য ছিল শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু।
যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার এর নেতৃত্বে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ অংশ নেন। র‍্যালিটি যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে।
র‍্যালিতে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা এটিএম গোলাম আজমসহ শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Translate »