

মিরসরাইয় প্রতিনিধি।
মুজিব বর্ষের অঙ্গীকার আনসার হবে জনতার, সরোয়ার উদ্দিন পেশাই একজন আনসার সদস্য, দেশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, তার ধারাবাহিকতা বজায় রাখতে ছুটিতে গ্ৰাম এর বাড়ি মিরসরাই উপজেলায় ১৬নং সাহেরখালী ইউনিয়নে মোহাম্মাদিয়া ইসলামিয়া এরাবিক একাডেমির ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন। শুধু তাই নয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম করেন তিনি, ভারসম্যহীন সুবিধাবঞ্চিত মানুষদের সাপ্তাহিক খাবার বিতরণ করা, ছোটদের ঈদ সামগ্রী উপহার দেয়া, বিনামূল্যে ব্লাড দান করা, ও মুমুর্ষ রোগীর জন্য রক্ত ম্যানেজ করে দিয়া, বিভিন্ন জায়গায় লাইব্রেরি করাতে সহযোগিতা করা, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পর্যটন কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণ করা, ২৪ সেপ্টেম্বর রোজ শনিবার মিরসরাই মোহাম্মদীয়া ইসলামিয়া এরাবিক একাডেমীতে ছাত্রদের মাঝে কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে, উক্ত বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মানবিক আনসার সরোয়ার, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সম্মানিত সহ,পরিচালক রিফাতুল ইসলাম, এন এস কম্পিউটার এর পরিচালক, এম এ হাসনাত, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সম্মানিত প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইসতিয়ার হোসেন সিফাত, মাদ্রাসার পরিচালক, মাওলানা মোঃ মারুফ ও মাওলানা রিফাতুল, প্রমুখ। সরোয়ার উদ্দিন বলেন, আমরা দুনিয়ার মোহে কত কিছুই না করতেছি! পড়ালেখা, চাকরীর পিছনে ছুটছি অবিরাম গতিতে। কত স্বপ্ন, কত চাহিদা। বাড়ি লাগবে, গাড়ি লাগবে। সুখ চাই। শান্তিতে থাকতে চাই। এক পরীক্ষায় পাশ করার জন্য রাতদিন এক করে ফেলতেছি, সেটা স্কুল/কলেজ/ভার্সিটি অথবা চাকরীর জন্যই হোক। শেষ সময় এসে অনেকেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিই। অনেকেই নিতেই পারি না, তার আগেই সময় শেষ হয়ে যায়। এতো কিছু করলাম, কিন্তু নিজের জন্য কি করলাম, তাই দুনিয়া ও আখিরাতে আল্লাহর কাছে জবাব দেয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কিছু মানবিক কার্যক্রম করা প্রয়োজন। তাই এখনো সময় আছে আসুন নিজেকে পরিবর্তন করি, ভয় করি মহান স্বত্তা, মহাবিশ্বের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা কে যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোন উপকারে আসবে না সেই দিন এই মানবিক কার্যক্রম গুলো কাজে আসবে।
আপনার মতামত লিখুন :