বেনাপোলে বিদেশি মদসহ মহিলা আটক


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ৪:৩১ অপরাহ্ণ / ৩২৪
বেনাপোলে বিদেশি মদসহ মহিলা আটক
Spread the love

 

স্টাফ রিপোর্টার : যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২৬ বোতল বিদেশি মদসহ ১ মহিলাকে আটক করেছে। আটক মহিলার নাম পারভিন খাতুন (৩০)।তার বাড়ি যশোরের বেনাপোল পোট থানার বড় আচড়া গ্রামে। তার স্বামীর নাম হাদিস আলী। বেনাপোল পোর্ট থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে বেনাপোল এলাকা থেকে পারভিন খাতুনকে ২৬ বোতল বিদেশি মদসহ আটক করা হয়। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।
বেনাপোল পোট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, ২৬ বোতল বিদেশি মদসহ আটকের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন ,আটক মহিলা বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হয়েছে।

Translate »